৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    ভারত বিপক্ষে অস্ট্রেলিয়ার জয়

    মঙ্গলবার রাতে মোহালিতে ভারত আগে ব্যাট করে রোহিত শর্মা, সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়া ঝড়ে ৬ উইকেট হারিয়ে ২০৮ রানের বিশাল সংগ্রহ করে। অস্ট্রেলিয়ার জবাব দিতে নেমে ক্যামেরন গ্রিন, স্টিভেন স্মিথ ও ম্যাথু ওয়েডের ব্যাটে ভর করে ৪ বল ও ৪ উইকেট হারে রেখে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।

    জিততে শেষ ৪ ওভারে ৫৫ রান প্রয়োজন ছিল অজিদের। ১৭তম ওভারে আসে ১৫ রান। এরপর ১৮তম ওভারে ২২ রান দেন হার্সাল। আর ১৯তম ওভারে ১৬ রান আসলে ম্যাচ নাগালে চলে আসে অস্ট্রেলিয়ার। আর শেষ ওভারে মাত্র ২ রান প্রয়োজন ছিল সফরকারীদের। যুজবেন্দ্র চাহালের করা ১৯তম ওভারে দ্বিতীয় বলে চার মেরে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করেন প্যাট কামিন্স। ভারতের ৬ উইকেটে করা ২০৮ রানের জবাবে অস্ট্রেলিয়া ৬ উইকেটে করে ২১১ রান। দারুণ জয়ে ৩ ম্যাচ সিরিজে ১-০ এগিয়ে গেল অজিরা।

    ম্যাথু ওয়েড মাত্র ২১ বলে ৬ চার ও ২ ছক্কায় ৪৫ রানের অপরাজিত থাকেন। তার আগে দ্বিতীয় উইকেট জুটিতে জয়ের ভিত গড়ে দিয়ে যান ক্যামেরন গ্রিন ও স্টিভেন স্মিথ। গ্রিন ৮ চার ও ৪ ছক্কায় ৬১ রান করেন। আর স্মিথ ৩ চার ও ১ ছয়ে করেন ৩৫ রান। এছাড়া অধিনায়ক অ্যারোন ফিঞ্চ ২২ ও টিম ডেভিড ১৮ রান করেন।

    বল হাতে ভারতের অক্ষর প্যাটেল ৪ ওভারে ১৭ রান দিয়ে ৩ উইকেট নেন। ২ উইকেট নেন উমেশ যাদব।

    টস হেরে ব্যাট করতে নামা ভারতের ইনিংসকে বড় করেন মাত্র তিনজন ব্যাটসম্যান। তার মধ্যে সবচেয়ে বিধ্বংসী ছিলেন পান্ডিয়া। তিনি মাত্র ৩০ বলে ৭ চার ও ৫ ছক্কায় অপরাজিত ৭১ রান করেন। ৩৫ বলে ৪টি চার ও ৩ ছক্কায় ৫৫ করেন রোহিত শর্মা। ২৫ বলে ২ চার ও ৪ ছক্কায় ৪৬ রান করেন সূর্যকুমার যাদব।

    বল হাতে নাথান এলিস ৩টি ও জস হ্যাজলেউড ২টি উইকেট নেন।

     

    ম্যাচসেরা হন ক্যামেরন গ্রিন।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর