৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    মিয়ানমারের সাগাইং এর একটি স্কুলে সেনাবাহিনীর গুলিতে নিহত ১১শিশু;আহত ১৭ জন

    মিয়ানমারের সাগাইং অঞ্চলের একটি স্কুলে সেনাবাহিনীর গুলিতে মারা গেছে ১১শিশু। তিন শিক্ষকসহ আরও ১৭ জন আহত হন।

    ১৬ সেপ্টেম্বর লেট ইয়েট কোন গ্রামের একটি স্কুলে এ হামলার পর সেনারা মরদেহ জোর করে তুলে নিয়ে গেছে বলেও অভিযোগ উঠেছে। এ খবর জানায় মিয়ানমার-ভিত্তিক সংবাদমাধ্যম ইরাবতি।

    খবরে বলা হয়, গত শুক্রবার দুপুরে  সেনাবাহিনীর দুটি এমআই-৩৫ হেলিকপ্টার একটি সন্ন্যাসী স্কুলের ওপর হঠাৎ গুলি করা  শুরু করে । এতে ঘটনাস্থলে সাত শিশু প্রাণ হারায়। আহত হন তিন শিক্ষক ও আরও ১৪ শিশু। সেনারা মাটিতে নেমে এলে গ্রামে অভিযান চালালে আরও দুই শিশু মারা যায়।

    স্থানীয়রা  অভিযোগ করে জানান, হামলার পর প্রমাণ নষ্ঠের চেষ্টায় মরদেহ জোর করে নিয়ে গেছে সেনারা। আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি এবং নিহতদের ১১ কিলোমিটার দূরে একটি সমাধিক্ষেত্রে দাহ করে তারা।পরের দিন সেনারা আরও দুটি মরদেহ দাহ করে। স্থানীয়রা জানায় , ওই দুজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ।

    গণমাধ্যমে প্রকাশিত ছবিতে ক্ষতিগ্রস্ত স্কুলের ভেতরে রক্তের দাগ ও বইপত্র, স্কুলব্যাগ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়।

    এক বিবৃতিতে মিয়ানমার সামরিক বাহিনী  জানায় বিদ্রোহী গোষ্ঠী কাচিন ইন্ডিপেনডেন্স আর্মি (কেআইএ) ও পিপলস ডিফেন্স ফোর্সের (পিডিএফ) সদস্যরা ওই ভবনটিতে লুকিয়ে ছিল। অস্ত্র পরিবহনের জন্য গ্রামটি ব্যবহার করতো তারা। ঘটনাস্থলে হেলিকপ্টারে করে ‘আচমকা পরিদর্শন’-এ গিয়েছিল নিরাপত্তা বাহিনী। সেখানে তারা পিডিএফ এবং কেআইএ’র আক্রমণের মুখে পড়ে।

    মিয়ানমার সেনাদের দাবি করেন  নিরাপত্তা বাহিনী প্রতিক্রিয়া জানাতে গুলি ছোড়ে তারা। এই সংঘর্ষে কিছু গ্রামবাসী নিহত হন এবং আহতদের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

    বিবৃতিতে আরো বলা হয় , ঘটনাস্থল থেকে ১৬টি হাতে তৈরি বোমাসহ অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।

    মাহফুজা ১৯-৯

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর