৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    ছিনতাই এর ১১ দিন পর মোবাইলফোন উদ্ধার ও ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ

    রাজধানীর কারওয়ান বাজারে একটি যাত্রীবাহী বাস থেকে পারিশা আক্তারের মোবাইলফোন ছিনতাই হওয়ার ১১ দিন পর ফোনটি উদ্ধার করেছে ডিএমপির তেজগাঁও থানা পুলিশ। এ সময় গ্রেফতার করা হয়েছে ছিনতাইকারীকেও ।

    মঙ্গলবার ২ আগস্ট রাতে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অপূর্ব হাসান বিষয়টি নিশ্চিত করেন। ওসি অপূর্ব হাসান বলেন, গত ২১ জুলাই সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজার একটি যাত্রীবাহী বাস থেকে থেকে ছিনতাই হয়  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারিশা আক্তারের মোবাইল ফোন । ফোনটি উদ্ধার ও আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে বুধবার ৩ আগস্ট সকালে তেজগাঁও থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হবে বিস্তারিত।

    মোবাইলফোন ফিরে পেয়ে জাবি শিক্ষার্থী পারিসা বলেন, মোবাইলফোন পাওয়াটাই আমার কাছে মুখ্য বিষয় ছিল না। আমি খুব কষ্টে আমার গবেষণাপত্র জমা দিয়েছি। আমি চাই এই চুরি ছিনতাইয়ের স্থায়ী সমাধান হোক। আমার মতো যেন আর কেউ এমন ঘটনার শিকার না হয় ।

    ২১ জুলাই মিরপুর থেকে তানজিল পরিবহনে সদরঘাটে যাচ্ছিলেন পারিসা আক্তার। পথে কারওয়ান বাজার যানজটের মধ্যে তার মোবাইলচট ছিনতাই হয়।  দ্রুত বাস থেকে নেমে ধরার চেষ্টা করেন ছিনতাইকারীকে। তিনি এ সময় পাশেই আরেকজনের মোবাইল ছিনতাইকারীকে ধরে ফেলেন।  ওই ছিনতাইকারীকে ধরার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। পরে পারিসা ও তার সহপাঠী ছিনতাইকারী ও তার সহযোগীকে পুলিশের হাতে তুলে দেন।

    মাহফুজা ৩-৮

     

     

     

     

     

     

     

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর