সর্বশেষ খবর

    পার্থ ও অর্পিতাকে ইডি হেফাজতে কাটাতে হবে আরো দুই দিন

    সাবেক মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের  পশ্চিমবঙ্গে নিয়োগ কেলেঙ্কারির ঘটনায় আরও দুদিনের ইডি হেফাজতের নির্দেশ দিলেন । এর আগে আদালত পার্থ ও অর্পিতাকে ১০ দিনের হেফাজত দিয়েছিল । এদিন ফের তাদের ব্যাংকশাল আদালতে তোলা হলে পার্থর চারদিন ও অর্পিতার তিনদিনের হেফাজত চায় ইডি। পরে আদালত দুজনকেই দুদিনের হেফাজতে পাঠায়।

    কেন্দ্রীয় তদন্তকারীদের যুক্তি ছিল, এজেন্সির পূর্ণাঙ্গ হেফাজতের মেয়াদ হয় ১৪ দিনের এবং পার্থর সেটাই হওয়া উচিত। পার্থর আইনজীবী জামিনের আবেদন করেন।তিনি বলেন , পার্থ এরই মধ্যে ১০ দিন ইডির হেফাজতে কাটিয়েছেনএবং  তার শরীর ভালো নয়। আদালত প্রতি ৪৮ ঘণ্টায় তার স্বাস্থ্যপরীক্ষার নির্দেশ দিয়েছে। তাছাড়া ১০ দিন এজেন্সির হেফাজতে কাটানোর পর আর কোনো যুক্তিতেই ইডি তাকে হেফাজতে রাখতে পারে না ।

    অর্পিতার আইনজীবীরা অবশ্য তার জামিনের আবেদন করেননি। তারা বলেন, ইডি হেফাজতের আর কোনো যুক্তি নেই। ইডি হেফাজতে অর্পিতাকে আইনজীবীদের সঙ্গে কথা বলতেও দেয়া হচ্ছে না।তাই তিনি আইনি সহায়তাও পাচ্ছেন না। অর্পিতার আইনজীবীর এই যুক্তি মেনে নিয়ে কোর্ট নির্দেশ দেয় , ইডি হেফাজতে আইনজীবীরা ১৫ মিনিটের জন্য দেখা করতে পারবেন অর্পিতার সঙ্গে।

    পার্থ ও অর্পিতার আইনজীবীদের পাল্টা যুক্তিতে ইডি বলে, এই মামলায় প্রতিদিনই নতুন কোনো না কোনো তথ্য আসছে এবং  তাদের আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন। ইডি আরও জানান অর্পিতার ফ্ল্যাটে যে টাকা পাওয়া গিয়েছে সেটা নিয়োগ দুর্নীতিরই টাকা। দু’পক্ষের বক্তব্য শুনে আদালত নির্দেশ

    দেয় পার্থ ও অর্পিতাকে ইডি হেফাজতে আরও দু’দিন কাটাতে হবে। তাদের ফের আদালতে তোলা হবে আগামী ৫ আগস্ট শুক্রবার।

    মাহফুজা ৩-৮

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর