৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    কোহেলি ছুটি চাওয়ায় ক্ষেপেছেন সুনিল গাভাস্কার

    আমি খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্তের সঙ্গে একমত নন সুনিল গাভাস্কার । তিনি বলেন,আইপিএল চলাকালীন বিশ্রাম না নেওয়ার পরে, ভারতের হয়ে খেলার সময় কেন বিশ্রাম চাইছেন খেলোয়াড়রা? আমি এই বিষয়টার সঙ্গে একমত নই বলেও মন্তব্য করেন তিনি।

    গাভাস্কার বলেন, ‘ভারতের হয়ে খেলতে হবে। আপনি ধকল নিয়ে কথা বলতে পারে না, যখন টি-টোয়েন্টিতে এক ইনিংসে মাত্র ২০ ওভার থাকে। এটি আপনার শরীরকে প্রভাবিত করে না। টেস্ট ম্যাচে মন ও শরীরের ক্লান্তি বেশি থাকতে পারে। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে খুব একটা সমস্যা আছে বলে মনে করি না।’

    শোনা যাচ্ছে, ফর্মের বাইরে থাকা বিরাট কোহলি পুরো ওয়েস্ট ইন্ডিজ সফরেই বিশ্রাম চেয়েছেন। যার মধ্যে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচও রয়েছে। টেস্ট না হয় মানা যায়, টি-টোয়েন্টির মতো ছোট ফরম্যাটেও বিশ্রাম কেন? এটাই জানতে চান গাভাস্কার।

    আইপিএলকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশের খেলা আসলেই বিশ্রামের কথা তুলছেন ভারতীয় ক্রিকেটাররাও। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডও (বিসিসিআই) তাতে সম্মতি দিচ্ছে। যে বিষয়টি একদমই পছন্দ হচ্ছে না দেশটির কিংবদন্তি ব্যাটার সুনিল গাভাস্কারের।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর