সর্বশেষ খবর

    পদ্মা সেতুতে গেল ২৪ ঘন্টায় সর্বোচ্চ টোল আদায়

    পদ্মা সেতুতে টোল আদায় হয়েছে চার কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা । যা এ পর্যন্ত একদিনে টোল আদায়ের সর্বোচ্চ রেকর্ড গড়েছে।  একদিনে চার কোটি টাকা আদায় হয়েছে প্রথমবারের মতো । শুক্রবার ৮ জুলাই ৩১ হাজার ৭২৩টি গাড়ি পারাপার হয়েছে।

    শনিবার ৯ জুলাই সকালে ,বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পদ্মা সেতুর সাইট অফিস নির্বাহী প্রকৌশলী ড. মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

    শুক্রবার ১৯ হাজার ৬৬৭টি গাড়ি মাওয়া প্রান্তের টোল প্লাজা হয়ে সেতু পাড়ি দিয়েছে। এ সময়  আদায় হয় দুই কোটি ৪৭ লাখ ৫০ হাজার ২৫০ টাকার টোল।

    জাজিরা প্রান্তের টোল প্লাজা হয়ে সেতু পাড়ি দেয় ১২ হাজার ৫৬টি যানবাহন। এ প্রান্তে টোল আদায় হয় এক কোটি ৭১ লাখ ৮৯ হাজার ৪০০ টাকা ।

    ড. মাহমুদুর রহমান বলেন, ‘শুক্রবার ব্যক্তিগত সবচেয়ে বেশি পার হয়েছে। এদিন  ১৩ হাজার ১৫৯টি ব্যক্তিগত গাড়ি পাড় হয়। এছাড়া বাস সেতু পার হয়েছে  সাত হাজার ৭২২টি।

    মাহফুজা ৯-৭

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর