৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    কাতার বিশ্বকাপের জন্য জার্সি উন্মোচন করল আর্জেন্টিনা

    আনুষ্ঠানিকভাবে কাতার বিশ্বকাপের জন্য জার্সি উন্মোচন করল আর্জেন্টিনা। নিজেদের অফিসিয়াল টুইটার পেইজে অধিনায়ক লিওনেল মেসির একটি ছবি পোস্ট করে জার্সি উন্মোচন করে দেশটি। ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে প্রথম দল হিসেবে নিজেদের জার্সি উন্মোচন করল আর্জেন্টিনা।

    জার্সিটির ডিজাইন দেখতে অনেকটাই ব্রাজিলে অনুষ্ঠিত সেই বিশ্বকাপের মতো। গলার কাছে কালো বর্ডার দেওয়া জার্সি ছিল আর্জেন্টিনার।

    ২০২২ বিশ্বকাপের জার্সিও প্রায় একই রকম। চলতি মাসে অন্য দলগুলোর  নতুন ডিজাইনের জার্সি প্রকাশ করার কথা রয়েছে।

    আর আগামী সেপ্টেম্বরের আন্তর্জাতিক ফুটবলের উইন্ডোতে প্রতিটি দল প্রথমবারের মতো গায়ে চড়াবে তাদের নতুন ডিজাইনের বিশ্বকাপের জার্সির।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর