৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    সেনেগালে নৌকায় আগুন লেগে নিহত ১৪ অভিবাসী

    দক্ষিণ সেনেগালে একটি নৌকায় আগুন লেগে মারা গেছেন ১৪ অভিবাসী । স্থানীয় একজন মেয়র এবং একজন স্বাস্থ্য কর্মকর্তা মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেন।

    মেয়র ডেভিড দিয়াট্টা বলেন, বেঁচে থাকা ব্যক্তিরা জানায় যে কারো ধুমপান থেকে আগুনের সূত্রপাত হয়। নৌকায় জ্বালানি কাঠ ছিল। সোমবার আগুন লাগার পর কাসামান্সের উপকূলীয় শহর কাফাউন্টাইনের মেয়র ডেভিড দিয়াট্টা জানান, আমরা ১৪টি মরদেহ উদ্ধার করেছি। আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

    শহরের প্রধান নার্স বুরামা ফাবোর বলেন, নৌকাটিতে প্রায় ১৪০ জন লোক ছিল । ২১ জন গুরুতর আহত হয়েছেন। ৯০ জনেক জীবিত উদ্ধার করা হয়েছে।

    নাইজেরিয়া থেকে গাম্বিয়া হয়ে সেনেগালে আসা একব্যাক্তি জানান, ঘটনায় তিনি ট্রমাটাইজড। খুঁজে পাননি এখনো তার স্ত্রী এবং সন্তানদের ।

    মাহফুজা ২৯

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর