৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    দুই বাসের রেষারেষিতে মারা গেছে এক রিকশা চালক

    ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে দুই বাসের যাত্রী উঠানো নিয়ে প্রতিযোগিতা করতে গিয়ে মো. ফারুক (৪০) নামে এক রিকশাচালক চাপা পড়ে নিহত হয়েছেন।

    রোববার (১৯ জুন) রাতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। ফারুক ফতুল্লার মাসদাইর খানকার মোড় এলাকার মৃত সায়েদউদ্দিনের ছেলে।

    প্রত্যক্ষ্যদর্শীরা বলেন, দু’বাসের যাত্রী উঠানো নিয়ে প্রতিযোগিতা চলছিল। ওই সময়ে বাস দুটির মধ্যে চাপা পড়েন ওই ব্যক্তি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

    ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপু বলেন, দু’বাসের মধ্যে চাপা পড়ে ওই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় মামলা হবে।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর