কলম্বো থেকে ৩৬৫ কিলোমিটার উত্তরে ভিসুভামাডুতে শ্রীলঙ্কার সেনাবাহিনী দাঙ্গা নিয়ন্ত্রণে জ্বালানি স্টেশনে গুলি চালিয়েছে ।
নীলান্ত প্রেমারত্নে সেনা মুখপাত্র জানিয়েছেন, শনিবার রাতে পাথর ছুড়েছিল জ্বালানি স্টেশনে পেট্রোল ও ডিজেল নিতে আসা লোকজন তাদের গার্ড পয়েন্টে । বার্তা সংস্থা এএফপিকে তিনি আরো বলেন, ‘২০ থেকে ৩০ জনের একটি দল পাথর নিক্ষেপ করে ক্ষতি করে একটি সেনা ট্রাকের ।’
ক্রমবর্ধমান অর্থনৈতিক সঙ্কটে অস্থিরতা নিয়ন্ত্রণে সেনাবাহিনী প্রথমবারের মতো গুলি চালালে চার বেসামরিক নাগরিক এবং তিনজন সেনা আহত হয় বরে জানায পুলিশ । পাম্পে পেট্রোল ফুরিয়ে যাওয়ায় গাড়িচালকরা প্রতিবাদ শুরু করে। এর জেরে বিক্ষোভকারীরা সেনাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
শ্রীলঙ্কাকে স্বাধীনতার পর সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সঙ্কট মোকাবিলা করতে হচ্ছে । দেশটি জ্বালানি ও জরুরি পণ্য আমদানি করতে পারছে নাবৈদেশিক মুদ্রার রিজার্ভ না থকার জন্য।
মাহফুজা ২০



