সর্বশেষ খবর

    রাশিয়ান ছিটমহল কালিনিনগ্রাদে পণ্য ট্রানজিট নিষিদ্ধ

    ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে লিথুয়ানিয়া রাশিয়ান ছিটমহল কালিনিনগ্রাদে পণ্য ট্রানজিট নিষিদ্ধ ঘোষণা করেছে। খবরটি  আল-জাজিরা নিশ্চিত করে।

    মূলত রাশিয়ান বাল্টিক ফ্লিটের আবাসস্থল এবং মস্কোর পারমাণবিক সক্ষম ইস্কান্দার ক্ষেপণাস্ত্রের স্থাপনার স্থান কালিনিনগ্রাদের ছিটমহল । কোন স্থল সীমান্ত নেই ন্যাটো সদস্যভুক্ত দেশ লিথুয়ানিয়া এবং পোল্যান্ডের মাঝে ওই রুশ ছিট্মহলের অবস্থান যেখানে রাশিয়ার সাথে কালিনিনগ্রাদের ।

    ইউক্রেন যুদ্ধের পর নতুন করে রাশিয়া ও ন্যাটোর মধ্যে উত্তেজনা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে লিথুয়ানিয়ার এই ট্রানজিট নিষেধাজ্ঞার ফলে।

    নিষেধাজ্ঞা কার্যকর হবে শনিবার থেকে জানিয়ে লিথুয়ানিয়ার রাষ্ট্রীয় রেলসেবা জানায়, ওই ট্রানজিট নিষেধাজ্ঞা কার্যকর করা হলো ইউরোপীয় কমিশনের নিষেধাজ্ঞা আরোপের সুনির্দিষ্ট ব্যবস্থা হিসেবে ।

    লিথুয়ানিয়ার রেল সার্ভিসের মুখপাত্র বিষয়টি নিশ্চিত করলেও অস্বীকৃতি জানান বিস্তারিত জানাতে । আন্তন আলিখানভ গভর্নর কালিনিনগ্রাদের এক ভিডিও বার্তায় বলেন, এই নিষেধাজ্ঞার আওতায় ৪০ থেকে ৫০ শতাংশ আমদানি পন্যের উপর প্রভাব ফেলবে।

    কালিনিনগ্রাদ থেকে আমদানি করে এবং লিথুয়ানিয়া হয়ে রাশিয়ায় রপ্তানি করে  ৪০ থেকে  ৫০ শতাংশের মধ্যে অন্তর্ভুক্ত করবে এই নিষেধাজ্ঞাটি । নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে কয়লা, ধাতপ পদার্থ, নির্মান সামগ্রী ও উন্নত প্রযুক্তির জিনিসপত্র।

    আতঙ্কিত হয়ে জিনিসপত্র মজুদ না করার আহ্বান জানিয়ে, লিথুয়ানিয়ার রেল সার্ভিসের মুখপাত্র বলেন জাহাজের মাধ্যমে রাশিয়ায় পণ্য পরিবহণের বিষয়ে আলোচনা করা হবে যদি দ্রুত এই নিষেধাজ্ঞা তুলে না নেয়া সম্ভব হয়।

    মাহফুজা ১৯

     

     

     

     

     

     

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর