৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    ইতালি হাঙ্গেরিকে হারালো

    ৬০ বছর পর  হাঙ্গেরি উয়েফা ন্যাশন্স লিগে ইংল্যান্ডকে হারিয়েছিল । মঙ্গলবার দিবাগত রাতে হাঙ্গেরিকে ইতালি ২-১ গোলে হারিয়েছে ।

    এই জয়ে ২ ম্যাচের একটিতে জিতে ও একটিতে ড্র করে ‘এ-৩’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে আজ্জুরিরা। অন্যদিকে জার্মানি ও ইংল্যান্ডকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে হাঙ্গেরি।

    ঘরের মাঠ দিনো মানু্জ্জিতে হাঙ্গেরির বিপক্ষে লিড নিতে ৩০ মিনিট সময় নেয় ইতালি। এ সময় নিকোলো বারেলা বক্সের উপরের অংশ দিয়ে ডান পায়ের শটে বল জালে জড়ান। তাকে গোলে সহায়তা করেন লিওনার্দো স্পিনাজ্জোলা। বিরতিতে যাওয়ার আগে ব্যবধান দ্বিগুণ করে রবার্তো মানচিনির শিষ্যরা। এ সময় মাতেয়ো পলিতানোর কাছ থেকে বল পেয়ে বাম পাশের নিচের অংশ দিয়ে ডান পায়ের শটে বল জালে পাঠান লরেঞ্জো পেলেগ্রিনি। তাতে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।

    বিরতির পর ৬১ মিনিটে একটি গোল শোধ হয়। তবে সেটি হাঙ্গেরির কেউ করেননি। এ সময় ইতালির জিয়ানলুকা মানচিনি নিজেই নিজেদের জালে বল জড়িয়ে দেন। বাকি সময়ে অবশ্য ম্যাচে আর সমতা ফেরাতে পারেনি ইংল্যান্ডের বিপক্ষে দারুণ খেলা হাঙ্গেরি। তাতে ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি।

    শনিবার দিবাগত রাতে অ্যাওয়ে ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে ইতালি। আর ঘরের মাঠে জার্মানিকে আতিথ্য দিবে হাঙ্গেরি।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর