৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    রাজধানীতে পুলিশ সদস্য বাসের ধাক্কায় নিহত

    রাজধানীর সোনারগাঁও ক্রসিংয়ে কোরবান আলী হোসেন (৩৫) নামে এক পুলিশ কনস্টেবল বাসের ধাক্কায় নিহত হয়েছেন।

    সোমবার (৬ জুন) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক বেলা পৌনে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

    হাতিরঝিল থানার উপ-পরিদর্শক(এসআই) আল ইমরান বলেন, মিরপুর থেকে আসা ওয়েলকাম পরিবহনের একটি বাস ধাক্কা দিলে গুরুতর আহত হন কোরবান আলী হোসেন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    তিনি বলেন, এই ঘটনায় ওয়েলকাম পরিবহনের বাসটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে। ভিডিও ফুটেজ দেখে চালককে আটকের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

    কোরবান আলীর গ্রামের বাড়ি লক্ষ্মীপুর সদর জেলার রামগতি চরে। বাবা মৃত সিদ্দিক উল্লাহ। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে সাভার থাকতেন। রাজারবাগ পুলিশ লাইন্সে টেলিকম বিভাগে কর্মরত ছিলেন কোরবান আলী।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর