৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    ইংল্যান্ড নারী ক্রিকেটে সমকামী বিয়ে

    স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের  দুই মহিলা ক্রিকেটার দলের হয়ে মাঠে ঝড় তুলতেন। খেলার মাঠের মত চুপে চুপে খাটে আর বিছানায় যে ঝড় তুলে চলছিলেন ক্যাথরিন ব্রান্ট এবং ন্যাট স্কিভার। তা হয়তো প্রথম দিকে কেউ বুঝতে পারেনি। খেলার সুবাদে এই দুই ক্রিকেটার একত্রেই থাকতেন।  কোথাও গেলে এক রুমে থাকতেন এতে কেউ কিছু মনেও করেনি। কোচ থেকে শুরু করে সবাই  মাঠে ভাল খেলার দুই জনকে একত্রে থাকতে বাধা দিতেন না।  কিন্তু মাঠের খেলার বাইরে বিছানায় দুই মহিলা নিজেদের রোমান্টিক  ছিলেন হয়তো কেহর জানা ছিলো না। প্রায় পাঁচ বছর মাঠে ও বিছানায় এ খেলা খেলার পর দুই প্রেমিক  ক্রিকেটার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। তাদের বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার খবরটি প্রথম প্রকাশ্যে আনেন ইংল্যান্ড দলের সাবেক ক্রিকেটার ইশা গুহ। ইন্সটাগ্রাম স্টোরিতে তিনি ছবি দিয়ে বলেন, পাঁচ বছরের দীর্ঘ রোমান্টিক সম্পর্কে থাকার পরবর্তীতে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হলেন। খ্রিস্টান রীতিমতে হয় সব আচার অনুষ্ঠান।

    শিভার ও ব্রান্টের প্রেম শুরু হয় ২০১৭ সালে। এর পরের বছর বিয়ের সিদ্ধান্ত নেন তারা। ২০১৯ সালের অক্টোবর মাসে সর্বপ্রথম নিজেদের সম্পর্কের কথা জনসমক্ষে তুলে ধরেছিলেন মহিলা ক্রিকেটার ক্যাথরিন ব্রান্ট এবং ন্যাট স্কিভার। ২০১৯ সালের অক্টোবরে বাগদানও হয়ে যায়। ২০২০ সালের সেপ্টেম্বরে হওয়ার কথা ছিল বিয়ে। ওই সময় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হওয়ার কথা ছিল। সিরিজের মাঝেই বিয়ে করার সিদ্ধান্ত নেন তারা। কিন্তু তখন আর হয়নি বিয়ে।

    বিয়ে না হলেও একই থাকতেন তারা।   দীর্ঘদিন ধরেই প্রেমের সম্পর্কে আবদ্ধ থাকার পর   ইংল্যান্ডের সিনিয়র নারী দলের দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার নিজেদের সম্পর্ককে আনুষ্ঠানিক রুপ দিলেন । বিয়েটা সেরেই ফেললেন দুই তারকা ক্রিকেটার। খ্রিস্টান রীতিমতে হয় সব আচার অনুষ্ঠান। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানানো হয়েছে।

    এদিকে বিয়ের পর ক্রিকেট ছেড়ে পুরোদস্তুর সংসারী হতে চান ৩৬ বছরের ব্রান্ট। দীর্ঘদিন পিঠের চোটে ভুগছেন তিনি। তাই অবসরের ব্যাপারে ভাবছেন তিনি। তবে ২৯ বছর বয়সী শিভার আরও কিছুদিন খেলা চালিয়ে যেতে চান। ব্রান্ট অবসরের সিদ্ধান্ত নেওয়ায় শিভার বরং খুশি। কারণ সংসার সামলানোর জন্য কেউ থাকবে। পাশাপাশি খুব শিগগিরই সন্তান নেওয়ারও পরিকল্পনা আছে তাদের।

    ২০১৭ সালে লর্ডসে মহিলা বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড দল। সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ব্রান্ট এবং ন্যাট স্কিভার।

    ইংলিশদের জার্সিতে শিভার ২০১৩ সালে অভিষেকের পর ৮৯টি ওয়ানডে ম্যাচে ২৭১১ রান করেছেন।  পাঁচটি সেঞ্চুরি ও ১৬টি হাফ-সেঞ্চুরির সঙ্গে এই ফরম্যাটে ৫৯টি উইকেটও নিয়েছেন তিনি। ৯১টি টি-টোয়েন্টি ম্যাচে শিভারের সংগ্রহ ১৭২০ রান। নিয়েছেন ৭২টি উইকেট।

    মহিলা- মহিলা ক্রিকেটারদের বিয়ে এটাই প্রথম নয়। প্রথমে বিবাহবন্ধনে বাঁধা পড়েছিলেন নিউজিল্যান্ডের অ্যামি সাদারহোয়াইট এবং লিয়া তাহুহু। এরপরেই বিবাহ বন্ধনে বাঁধা পড়েন দক্ষিণ আফ্রিকার মারিজান্নে কাপ এবং ড্যান ভ্যান নিকার্ক। ক্রিকেট বিশ্বে এই নিয়ে সাম্প্রতিককালে এটি তৃতীয় ঘটনা যেখানে সমলিঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন দুই ক্রিকেটার।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর