২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    কাতার বিশ্বকাপে থাকবে ছয় নারী রেফারি

    কাতার বিশ্বকাপে নতুন ইতিহাস করতে যাচ্ছে ফিফা।  এ আসরে থাকবে নারী রেফারি।  প্রথম বাড়ের মত নারী রেফারিরা মাঠে নামবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রতিযোগিতার আসর ফিফা বিশ্বকাপে।

    বিশ্বকাপে দায়িত্ব পালন করতে ১২৯ অফিসিয়াল নির্বাচন করেছে ফিফা, তাদের মধ্যে তিন জন নারী রেফারি এবং তিন জন নারী সহকারী রেফারি রয়েছে। কাতারে ছয় নারী রেফারির মধ্যে উল্লেখযোগ্য নাম স্টেফানি ফ্র্যাপার্ট। এই ফরাসি রেফারি পুরুষদের বিশ্বকাপ বাছাই, পুরুষদের চ্যাম্পিয়নস লিগ, ২০১৯ এর নারীদের বিশ্বকাপ ফাইনাল এবং সম্প্রতি মেতে পুরুষদের ফরাসি কাপে ম্যাচ পরিচালনা করেছেন।

    এছাড়া বিশ্বকাপের ৬৪ ম্যাচ পরিচালনার জন্য নিযুক্ত ৩৬ রেফারির মধ্যে অন্য দুই নারী হলেন রুয়ান্ডার সালিমা মুকানসাঙ্গা ও জাপানের ইয়োশিমি ইয়ামাশিতা।

    ৬৯ জন অ্যাসিস্টান্ট রেফারির মধ্যে তিন নারী হলেন ব্রাজিলের নেউজা ব্যাক, মেক্সিকোর কারেন দিয়াজ মেদিনা ও যুক্তরাষ্ট্রের ক্যাথরিন নেসবিট।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর