১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    এফএ কাপের প্রথম সেমিফাইনাল আজ ম্যানচেস্টার সিটির মুখোমুখি লিভারপুল

    এফএ কাপের প্রথম সেমিফাইনাল আজ ম্যানচেস্টার সিটির মুখোমুখি লিভারপুল। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। কোয়ার্টার ফাইনালে নটিংহ্যামের বিপক্ষে জয় পেয়ে সেমি ফাইনালে ওঠে লিভারপুল। সাউদাম্পটনকে হারিয়ে সেমি ফাইনাল নিশ্চিত করে ম্যানচেস্টার সিটি।

    এ ম্যাচে জয়ের মধ্য দিয়ে ফাইনাল খেলতে চায় উভয় দল। তবে পরিসংখ্যান লিভারপুলকে এগিয়ে রেখেছে। এখন পর্যন্ত বিশ দেখায় নয় টিতে জয় পেয়েছে লিভারপুল , ছয়টিতে  ম্যানসিটি আর পাঁচ ম্যাচ ড্র হয়েছে। তবে উল্টো চিত্র শেষ পাঁচ দেখায় । যেখানে দুই ম্যাচে জয় পেয়েছে ম্যানসিটি আর তিন ম্যাচ ড্র হয়েছে। তবে কারা ফাইনালে উঠবে এ জন্য অপেক্ষা করতে হবে ম্যাচের শেষ বাঁশি পর্যন্ত।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর