৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    শাহবাজকে অভিনন্দন মোদির, ভারত  শান্তি ও স্থিতাবস্থা চায়

    পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শাহবাজ শরিফকে অভিনন্দন জানিয়েছেন । অভিনন্দন বার্তায় শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখার কথা বলেন তিনি।

    টুইটারে মোদি লিখেছেন, ‘পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার জন্য শাহবাজ শরিফকে অভিনন্দন। সন্ত্রাসমুক্ত অঞ্চলে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখতে চায় ভারত। যাতে আমরা উন্নয়ন নজর দিয়ে জনগণের কাজ করতে পারি।’

    শাহবাজের নিজের দল মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)-এর পাশাপাশি পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি), মুত্তাহিদা মজলিস-ই-আমলসহ বেশ কয়েকটি দলের সমর্থন পেয়েছেন শাহবাজ। তবে ন্যাশনাল অ্যাসেম্বলির বৃহত্তম দল, সদ্য-সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ পাকিস্তান (পিটিআই) নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের উদ্যোগের বিরোধিতা করে সভা থেকে ওয়াকআউট করে। শাহবাজের পক্ষে ভোট পড়ে ১৭৪টি।

    পাকিস্তান প্রধানমন্ত্রী পদে শাহবাজের নাম আলোচনায় এসেছিল পাঁচ বছর আগেই। পানামা কেলেঙ্কারির মামলায় তৎকালীন  প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ দোষী সাব্যস্ত হওয়ার পরে তার দল পিএমএল(এন)-এর অন্দরে শাহবাজকে দায়িত্ব দেওয়ার দাবি উঠেছিল। কিন্তু সে সময় ভাইকে বঞ্চিত করে নওয়াজ বেছে নিয়েছিলেন তার বিশ্বস্ত শাহিদ খকন আব্বাসিকে।

     

    সূত্র: আনন্দবাজার

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর