৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    কারাবাস শেষে মুক্তি পেলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন

    জামিন পাওয়ার পর কারাগার থেকে মুক্তি পেলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।  মঙ্গলবার (১২ এপ্রিল) সন্ধ্যায় তিনি কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।

    কারাগার থেকে বেরিয়ে ইশরাক হোসেন বলেন, কারাগারে মানুষের কী কষ্ট তা নিজ চোখে দেখেছি। কারাগারে না গেলে মানুষের  এই কষ্ট অনুভব করা যেতো না।রাজধানীর মতিঝিল থানার নাশকতা মামলায় বিএনপির এই নেতাকে মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত জামিন দেন।

    এর আগে গত বুধবার (৬ এপ্রিল) রাজধানীর মতিঝিল থেকে আটক করা হয়েছিল ইশরাক হোসেনকে। সেখান থেকে তাকে নেয়া হয় সিএমএম কোর্টে। পর তার পক্ষে জামিন আবেদন করেছিলেন আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার, তাহেরুল ইসলাম তৌহিদ, মোসলে উদ্দিন জসিম ও আমিনুল ইসলাম।

    একই সঙ্গে রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহা জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন।

    ওইদিন বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মতিঝিলে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে লিফলেট বিতরণের সময় ইশরাক হোসেনকে গ্রেফতার করে পুলিশ।

    ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য। এছাড়া দলটির ঢাকা মহানগরীর দক্ষিণের আহ্বায়ক কমিটির ১ নম্বর সদস্যও তিনি। ২০২০ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন তিনি।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর