২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৫-২ গোলে জয় পেয়েছে বার্সেলোনা

    নারী চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৫-২ গোলে জয় পেয়েছে বার্সেলোনা।এ জয়ের মধ্য দিয়ে দুই লেগ মিলিয়ে শেষ চারে পৌঁছে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা।ন্যু ক্যাম্পে ম্যাচের আট মিনিটেই মারিয়া পিলার লিওনের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। ১৬ মিনিটে পেনাল্টি থেকে ওলগা কারমোনার রিয়াল মাদ্রিদকে সমতায় ফেরান। বিরতি থেকে ফিরে তিন মিনিটের মাথায় ক্লদিয়া জরনোজার অবিশ্বাস্য এক গোলে এগিয়ে যায় সফরকারীরা। পিছিয়ে পড়েই যেন বার্সার মেয়েরা জেগে ওঠে । এরপর রিয়াল মাদ্রিদের জালে আরো চারবার বল পাঠিয়ে জয় নিশ্চিত করে বার্সেলোনার মেয়েরা।   ৫২ মিনিটে আইতানা বনমাতির গোলে ফেরায় সমতা। এর তিন মিনিট পর ক্লদিয়া পিনার গোলে ৩-২ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।

    দলের ব্যালন ডি’অর বিজয়ী ফরোয়ার্ড অ্যালেক্সিয়া গোল করেন ৬২ মিনিটে। ৭০ মিনিটে রিয়ালের কফিনে শেষ পেরেকটা ঠোকেন ক্যারোলিন গ্র‍্যাহাম হ্যানসেন। তাতে ৫-২ গোলের বড় জয় দিয়ে প্রথম ন্যু ক্যাম্পে খেলার অভিজ্ঞতাটা আরও বেশি স্মরণীয় করেন বার্সার মেয়েরা।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর