১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে প্রাইভেটকার, নিহত ৫ জন

    মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১ টায় চাঁদপুরের শাহরাস্তিতে একটি যাত্রিবাহী প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে। এই ঘটনায় গাড়িতে থাকা চালকসহ ৫ জন নিহত হয়েছে।

    বিষয়টি নিশ্চিত করেন শাহরাস্তি থানার ওসি মো. আব্দুল মান্নান।

    তিনি জানান, নিহত ৫ জনের মৃতদেহ উঘরিয়া পুলিশ তদন্ত কেন্দ্র রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশগুলো দ্রুত হস্তান্তর করা হবে।

    ঘটনা প্রসঙ্গে শাহরাস্তি থানা পুলিশ জানায়, প্রাইভেটকারে থাকা সবাই কুমিল্লায় বিয়ের অনুষ্ঠানে যোগ দেয়া শেষে মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ এলাকায় যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হয়। উদ্ধার হওয়া মৃতদেহগুলো তল্লাশি করে পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের মাধ্যমে তাদের পরিচয় শনাক্ত করা হয়েছে।

    শাহরাস্তি থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. মোরশেদুল আলম ভূঁইয়া জানান, কুমিল্লা জেলার মনোহরগঞ্জের রামদেবপু গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে মো. শাহ্ পরান তুষার (২২), একই উপজেলার নরপাইয়া গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে শাকিল (২৫), গাজীপুর জেলার সদর থানার উত্তর খাইলপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে সাগর হোসেন (২৪), মনোহরগঞ্জ উপজেলার চাপা কেশতলা গ্রামের বাবুল মিয়ার ছেলে মো. রেজাউল করিম (২৪) ও যশোর জেলার শর্শা উপজেলার ধান্যকুল গ্রামের আব্দুল খালেকের ছেলে নয়ন (২৫) নামে ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর