২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকায় সিইউএফএল এর উৎপাদন বন্ধ ঘোষণা

    চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড –সিইউএফএল এর উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়েছে পর্যাপ্ত গ্যাস সরবরাহের অভাবে । কর্তৃপক্ষ জানায়  কারখানাটি বন্ধ থাকায় দৈনিক প্রায় দুই কোটি টাকার লোকসান গুণতে হবে ।

    মঙ্গলবার ১৯ জুলাই কর্তৃপক্ষ রাত ৮টা থেকে বিসিআইসি’র নিয়ন্ত্রণাধীন এই কারখানায় সার উৎপাদন বন্ধ ঘোষণা করে ।

    এর আগে  যান্ত্রিক ত্রুটির  কারণে এক সপ্তাহ বন্ধ থাকার পর গত রোববার রাতে কারখানা চালু করা হয়। গ্যাসের অভাবে মাত্র ২দিন চালু থাকার পর আবারও বন্ধ করা হয়  কারখানাটি ।

    সিইউএফএল-এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী  আক্তারুজ্জামান জানান, চাহিদা অনুযায়ী গ্যাসের সরবরাহ না থাকায় কারখানার উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়েছে। এই কারখানায় উৎপাদনের সক্ষমতা রয়েছে দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন সার । স্বাভাবিক গ্যাস  সরবরাহ পাওয়া গেলে  কারখানার উৎপাদন আবারও শুরু হবে বলে জানান তিনি।

    মাহফুজা ২০-৭

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর