৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    যে ভাবে দেখবেন বাংলাদেশ- ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ। টস হেরে ব্যাট করছে টাইগাররা

    অ্যান্টিগা টেস্টে টস হেরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট করবে বাংলাদেশ। তবে টাইগারদের বাংলাদেশী সমর্থকদের জন্য দুসংবাদ হলো কোন চ্যানেলে  এ ম্যাচটি দেখাবে না। তবে দুই ডলার পে করে আইসিসি টিভিতে যে কেউ দেখতে পারবে ম্যাচটি।

    ম্যাচ দেখার লিংক :https://www.facebook.com/146078378744600/posts/pfbid02VM1fQP2PrBb5jn3WDsk9M3qnV8iocizyFammf9dUn3BGxKbUEukd73Lh5YgDTrKEl/

    বাংলাদেশ।অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে  বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় টসে হারে বাংলাদেশ। টস জিতে বোলিংএর  সিন্ধান্ত নেয় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।

    বাংলাদেশ একাদশ:

    তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটকিপার), মেহেদি হাসান মিরাজ, খালেদ আহমেদ, মোস্তাফিজুর রহমান ও ইবাদত হোসেন।

    এখন পর্যন্ত ক্যারিবীয়দের মাঠে ৮টি টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর ভেতর বাংলাদেশকে হারতে হয়েছে ৫টি ম্যাচেই। তিন ম্যাচে জয়ের পাশাপাশি একটি ম্যাচ ড্র করতে সক্ষম হয়েছে লাল সবুজের প্রতিনিধিরা।

    ওয়েস্ট ইন্ডিজের মাঠে খেলা আট টেস্টের ভেতর এর আগে কেবল একটি ম্যাচ স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে খেলেছে বাংলাদেশ। ২০১৮ সালের সেই টেস্টে বাংলাদেশকে হারতে হয়েছিল ইনিংস ও ২১৯ রানের বড় ব্যবধানে।

    ওয়েস্ট ইন্ডিজ একাদশ

    ক্রেইগ ব্রেথওয়েট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, রেইমন রেইফার, এনক্রোমাহ বোনার, জার্মেই ব্ল্যাকউড, কাইল মায়ার্স, জসুয়া ডি সিলভা, আলজেরি জোসেফ, কেমার রোচ, জেডেন সিলস, গোদাকেস মোতি।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর