৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

    সর্বশেষ খবর

    ঢাবির প্রশাসনিক কাজ থেকে ড. রহমত উল্লাহকে অব্যাহতি

    ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. রহমত উল্লাহকে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে ।

    সভায় উপস্থিত এক সিন্ডিকেট সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার (২০ এপ্রিল) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি বলেন, খন্দকার মোশতাক আহমদের প্রতি শ্রদ্ধা জানানো অভিযোগের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ ঘটনায় তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    গত ১৭ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবসের আলোচনা সভায় মুজিবনগর সরকারের অন্যান্য নেতার পাশাপাশি খুনি মোশতাকের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য দেন মো. অধ্যাপক রহমত উল্লাহ। এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

    পরের দিন ১৮ এপ্রিল দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করে এক সংবাদ সম্মেলন করেন অধ্যাপক মো. রহমত উল্লাহ।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর