২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    নাইজেরিয়ায় ভয়াবহ ট্যাংকার বিস্ফোরণে নিহত ৩৮

    পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় জ্বালানি ট্যাংকার উল্টে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) স্থানীয় সময় নাইজার অঙ্গরাজ্যের এজ্জা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আহত হয়েছে বহু মানুষ।
    প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, ট্যাংকারটি সড়কের ক্ষতিগ্রস্ত অংশে উল্টে গেলে এতে থাকা জ্বালানি রাস্তার ওপর ছড়িয়ে পড়ে। এসময় তেল সংগ্রহ করতে আশপাশের লোকজন ভিড় করলে মুহূর্তের মধ্যে বিস্ফোরণ ঘটে। আগুনে পুড়ে যায় অনেকেই।
    ফেডারেল রোড সেফটি কর্পস (এফআরএসসি) নাইজার শাখার কমান্ডার হাজিয়া আইশাতু সাদু জানান, উদ্ধারকাজ চলছে। তবে সড়কের দুর্বল অবস্থা ও যানবাহনের চাপের কারণে মহাসড়কে বড় ধরনের যানজট তৈরি হয়েছে।
    নাইজার অঙ্গরাজ্যের গভর্নর উমারু বাগো বলেন, “মানুষ ঝুঁকি নিয়ে উল্টে যাওয়া ট্যাংকার থেকে জ্বালানি সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারিয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক ঘটনা।”

    গত বছর নাইজেরিয়ার জ্বালানি ভর্তুকি তুলে নেওয়ার পর থেকে জ্বালানির দাম বেড়ে যায়। ফলে দরিদ্র মানুষ বিপজ্জনকভাবে উল্টে যাওয়া ট্যাংকার থেকে তেল সংগ্রহের চেষ্টা করে।
    নাইজেরিয়ায় সড়কের অবস্থা এবং যানবাহনের পুরাতন অবকাঠামো দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে বিবেচিত হচ্ছে। চলতি বছরের জানুয়ারিতে একই ধরনের দুটি বিস্ফোরণে ১১৬ জনের মৃত্যু হয়। গত বছরের অক্টোবরে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত হয়েছিলেন ১৪৭ জন।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর