১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    প্রতিনিধি দলের ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক; বিএনপি চায় কমলাপুর স্টেডিয়াম, ডিএমপি বলছে বাঙলা কলেজ

    বিএনপি প্রতিনিধি দল ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক করেছে । বৈঠকে বিএনপি সমাবেশের জন্য নয়াপল্টন দলীয় কার্যালয়ের সঙ্গে নতুন করে কমলাপুর স্টেডিয়াম মাঠের নাম প্রস্তাব করেছে । ডিএমপির পক্ষ থেকে সোহরাওয়ার্দী উদ্যানের সঙ্গে নতুন করে মিরপুরের সরকারি বাঙলা কলেজ মাঠের নাম প্রস্তাব করা হয়েছে।

    বৃহস্পতিবার  ডিএমপি কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে বেরিয়ে সাংবাদিকদের একথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যন বরকত উল্লাহ বুলু।

    বরকতুল্লাহ বুলু বলেন, ডিএমপি পল্টনে সমাবেশ করতে দেবে না। আমরাও সোহরাওয়ার্দী উদ্যানে যাবো না। তাই বৈঠকে বিকল্প দুটি মাঠের কথা এসেছে।’ ‘আমরা বলেছি আমাদের পল্টন দিতে হবে এবং  তারা বলেছেন, সোহরাওয়ার্দী উদ্যান। পরবর্তীতে আমরা আরামবাগের কথা বলেছি কিন্তু তারা রাজি হননি। সেন্ট্রাল গভঃ স্কুলের কথাও বলা হয়েছে, কিন্তু তাতেও সাড়া মেলেনি। পরবর্তীতে আমরা কমলাপুর স্টেডিয়ামের কথা বলেছি। এটা তারা নীতিগতভাবে দেখছেন। তারা আরেকটা প্রস্তাব দিয়েছে, সেটি হচ্ছে মিরপুর সরকারি বাঙলা কলেজ মাঠ।’

    তিনি বলেন, রাতেই বিএনপি প্রতিনিধি দল বাঙলা কলেজ ও কমলাপুর স্টেডিয়াম মাঠ পরিদর্শন করবে। এরপর সিদ্ধান্ত হবে, কোথায় সমাবেশ হবে। দুটি মাঠ দেখে আমাদের যেটা পছন্দ হয়, সেটা তাদের জানাব। ১০ তারিখ সমাবেশ হবে ইনশা আল্লাহ।

    গ্রেফতার সিনিয়র নেতাকর্মীদের ব্যাপারে জানতে চাইলে বুলু বলেন, যারা গ্রেফতার হয়েছেন, তাদের ব্যাপারেও কথা হয়েছে। আজকে দুজনের জামিন হয়েছে। আর নতুন কোনো মামলা দেবে না এবং আমাদের উকিল কোর্টে দাঁড়ালে আগামী সোমবারের মধ্যে তাদের জামিন হয়ে যাবে। রিমান্ডও চাইবে না বলে তারা (পুলিশ) প্রতিশ্রুতি দিয়েছেন।

    সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে বিএনপির প্রতিনিধি দল ডিএমপি সদর দপ্তরের প্রবেশ করেন। প্রতিনিধি দলে ছিলেন- দলটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, অ্যাড. এ জে মোহাম্মদ আলী, অ্যাড. আহমেদ আজম খান, অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন ও আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

    মাহফুজা ৮-১২

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর