১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    গলাচিপা প্রেসক্লাবের সভাপতি হারুন, সম্পাদক সাকিব

    পটুয়াখালীর গলাচিপা প্রেসক্লাবের ২০২৫-২০২৬ মেয়াদে দ্বিবার্ষিক কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক নয়া দিগন্তের গলাচিপা উপজেলা সংবাদদাতা মো: হারুন অর রশিদকে সভাপতি এবং একাত্তর টিভি ও দৈনিক কালবেলার প্রতিনিধি সাকিব হাসানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

    আজ রোববার সকালে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ কমিটি ঘোষণা করা হয়।কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি মো: মনিরুল ইসলাম (দি ফিন্যান্সিয়াল এক্সপ্রেস), যুগ্ম-সাধারণ সম্পাদক মো: শহিদুল ইসলাম মোল্লাহ (প্রতিদিনের সংবাদ), কোষাধ্যক্ষ সাব্বির আহমেদ ইমন (এশিয়ান টিভি), দফতর সম্পাদক আল মামুন (মানব কণ্ঠ), প্রচার ও প্রকাশনা সম্পাদক আরেফিন লিমন (বাংলাদেশ সমাচার), সমাজ কল্যাণ সম্পাদক মো: ইশরাত হোসেন মাসুদ (প্রতিদিনের কাগজ)।

    সদস্যরা হলেন, শংকর লাল দাস (জনকণ্ঠ), মো: মশিউর রহমান বাবুল (যুগান্তর), মো: কাওসার (সমকাল), জসিম উদ্দিন আহমেদ (খোলা কাগজ / এশিয়ান টেলিভিশন), আহসান জিকো (বিজয় টিভি), মাজাহারুল ইসলাম মলি (মানবজমিন)।

    উল্লেখ্য, এ কমিটি ২০২৫ সালের পহেলা জানুয়ারি থেকে কার্যকর হয়ে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর শেষ হবে।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর