২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে রমজান, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    ঢাকা থেকে ৬ রুটে বন্ধ রাখা হয়েছে নৌযান চলাচল

    ঢাকা থেকে ৬টি গন্তব্যে নৌযান চলাচল উপকূলীয় অঞ্চলে বৈরী আবহাওয়ার কারণে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ ।

    বৃহস্পতিবার (৩ অক্টোবর, ২০২৪) বিআইডব্লিউটিএ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, উপকূলীয় অঞ্চলের নদীতে প্রচণ্ড রোলিং থাকায় ঢাকা থেকে হাতিয়া, ঢাকা থেকে বেতুয়া, ঢাকা থেকে খেপুপাড়া, ঢাকা থেকে চরমোন্তাজ, ঢাকা থেকে রাঙ্গাবালী এবং ঢাকা থেকে মনপুরাগামী উপকূলীয় অঞ্চলের নৌপথে চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

    যাত্রীদের জানমালের নিরাপত্তার কথা বিবেচনায় এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর