৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা জিলহজ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    আজ কক্সবাজার জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে

    আজ কক্সবাজার জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে । সম্মেলন ও কাউন্সিলের সব প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছেন দলটির শীর্ষ নেতরা।

    এদিকে সকাল থেকে সম্মেলন স্থলে জড়ো হতে শুরু করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। দীর্ঘদিন পর সম্মেলনকে ঘিরে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে তাদের মধ্যে। নেতাকর্মীদের মতে, এই সম্মেলন আগামী জাতীয় নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

    আজ সকাল ১০টা থেকে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কাউন্সিল শুরু হওয়ার কথা রয়েছে।  সম্মেলনের উদ্বোধক হিসেবে থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। প্রধান অতিথি থাকবেন সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

    এ প্রসঙ্গে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী বলেন, জেলার ১১টি সাংগঠনিক উপজেলার (কক্সবাজার সদর উপজেলা, কক্সবাজার পৌরসভা, ঈদগাঁও, রামু, উখিয়া, টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া, চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরি) নেতা-কর্মীদের উপস্থিতিতে সকালে স্টেডিয়ামে সম্মেলন হবে

    জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী জানান, পূর্বনির্ধারিত সময় অনুযায়ী জেলা আওয়ামী লীগের সম্মেলন ও কাউন্সিলের আয়োজনের সব প্রস্তুতি শেষ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভার জন্য নৌকার আদলে তৈরি করা শহীদ শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামের মঞ্চেই সকাল ১০টায় এ সম্মেলন শুরু হবে।

    তিনি আরও জানান, সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নেতা মাহবুব-উল আলম হানিফ, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সিরাজুল মোস্তফা, আমিনুল ইসলাম আমিন, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

    জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মেয়র মুজিবুর রহমান জানান, এবারের সম্মেলনে ৪০৬ জন কাউন্সিলর থাকবেন। কাউন্সিলররা নতুন নেতৃত্ব নির্ধারণ করবেন।

     

    ২০১৬ সালের ২৮ জানুয়ারি কক্সবাজার জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় । এর সাড়ে ৮ মাস পর ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ জেলা কমিটি অনুমোদন দেন দলের সভাপতি শেখ হাসিনা ও তৎকালীন সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

    ওই সম্মেলনে অ্যাডভোকেট সিরাজুল মোস্তফাকে সভাপতি এবং মুজিবুর রহমানকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। তাদের কমিটির ৫ বছর পর সভাপতি সিরাজুল মোস্তফাকে কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক করে জেলা সহ-সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলামকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়। যা এখনো চলমান রয়েছে।

    বর্তমানে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ১০ নেতার নাম শোনা যাচ্ছে। এর মধ্যে সভাপতি পদে ৫ জন এবং সাধারণ সম্পাদক পদে ৫ জনের নাম আলোচনায় আছে।

    কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম জানান, জেলা আওয়ামী লীগের সম্মেলনের জন্য আমরা প্রস্তুত। ইতোমধ্যে ৪০৬ জন কাউন্সিলরের তালিকা চূড়ান্ত করা হয়েছে। প্রতি ১০ হাজার জনে একজন হিসেবে ২৮০, জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য আছে ৭১ জন, এ ছাড়া প্রতি উপজেলা থেকে ৫ জন হিসেবে ৫৫ জন কাউন্সিলর রয়েছে। তবে ডেলিগেট থাকবে প্রায় দেড় হাজার।

    মাহফুজা ১৩-১২

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর