সংসদ থেকে বিএনপির ৭ জন সংসদ সদস্য পদত্যাগের ঘোষণা দিলেন । ইমেইলের মাধ্যমে স্পিকারকে পদত্যাগপত্র পাঠানো হয়েছে বলে সমাবেশে দেয়া বক্তব্যে জানান বিএনপি নেতারা ।দুপুর ১টা ২০ মিনিটের পর থেকে তারা ধারাবাহিকভাবে বক্তব্য দিয়ে পদত্যাগের ঘোষণা দেন।
শনিবার রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে এসব তথ্য জানানো হয়।
বিএনপির ৭জন সংসদ সদস্য হলেন- উকিল আব্দুস সাত্তার (ব্রাহ্মণবাড়িয়া-২), হারুন-অর রশীদ (চাঁপাইনবাবগঞ্জ-৩), জি এম সিরাজ (বগুড়া-৭), আমিনুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-২), জাহিদুর রহমান (ঠাকুরগাঁও-৩), মোশাররফ হোসেন (বগুড়া-৪) ও রুমিন ফারহানা (সংরক্ষিত নারী আসন)।
রুমিন ফারহানা বলেন, ‘আগামীকাল আমরা সই করা পদত্যাগপত্র জমা দেবো। এই সংসদে থাকা, না থাকার মধ্যে কোনো পার্থক্য নেই। শেখ হাসিনার অবৈধ সংসদে আমরা বিএনপি সংসদ সদস্যরা আর নেই।’
বগুড়া-৬ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ বলেন শুক্রবার স্থায়ী কমিটির সভায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছি। আমরা আর সংসদে যাবো না। আওয়ামী লীগ এই সংসদকে বানিয়েছে বন্দনার বাক্স।
শনিবার ছুটির দিন হওয়ায় আগামীকাল সংসদ সদস্যরা স্পিকারের কাছে এই পদত্যাগপত্র পৌঁছে দেব।
মাহফুজা ১০-১২



