২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    পুলিশের ওপর হামলার মামলায় মির্জা ফখরুল এবং মির্জা আব্বাসকে গ্রেপ্তার দেখালো পুলিশ

    পুলিশের ওপর হামলার মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

    ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেন ফখরুল ইসলাম ও মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছিল । বুধবারের ঘটনায় জিজ্ঞাসাবাদ শেষে তাদের নির্দেশদাতা হিসেবে গ্রেফতার করেছি।এ মামলায় তাদের আদালতে প্রেরণ করা হবে।

    হারুন অর রশীদ আরও বলেন, আমরা তাদের দুজনকে প্রথমে আটক বা গ্রেপ্তার করিনি। সেদিনের ঘটনার ব্যাপারে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ দুজনের সংশ্লিষ্টতা পাওয়া যায় এবং  এ কারণেই তাদের গ্রেপ্তার দেখানো হয়। মামলাগুলোর তদন্তও করছে গোয়েন্দা পুলিশ।

    শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

    তিনি বলেন, পুলিশের উপর একটি বর্বরোচিত হামলা হয়েছে। ককটেল নিক্ষেপ করা হয়েছে এবং জানমালের ক্ষতি করেছে। তাদের অপরাধটা হচ্ছে, এই অপরাধসমূহের উসকানিদাতা, পরিকল্পনাকারী ও নির্দেশদাতা হিসেবে।

    ডিবিপ্রধান বলেন, আমরা সবকিছু খেয়াল রাখছি। কেউ যদি আরও এমন অপরাধ করে তারা আমাদের নজরদারিতে থাকবে এবং তাদের বিষয়েও আমরা ব্যবস্থা নেবো।

    বৃহস্পতিবার দিনগত রাতে তাদের তুলে নিয়ে যাওয়া হয় বলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান।তিনি বলেন, রাত ৩টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে তার উত্তরার বাসা থেকে এবং ৩টা ২০ মিনিটে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে তার শাহজাহানপুরের বাসা থেকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে যায়।

    বুধবার বিকেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় বিএনপি নেতাকর্মীদের। সেখানে নিহত হন মকবুল নামে বিএনপির এক কর্মী এবং  আহত হন অন্তত ২০ জন। এ ঘটনার পর গ্রেফতার করা হয় প্রায় ৪০০ নেতাকর্মীকে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়।

    মাহফুজা ৯-১২

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর