অবশেষে ১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি। ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি দেয়া হয়।শুক্রবার বেলা তিনটায় এই তথ্য নিশ্চিত করেন বিএনপির মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।
কমলাপুর স্টেডিয়ামে অনুমতি না পেলে রাজধানীর গোলাপবাগ মাঠে ১০ ডিসেম্বর সমাবেশ করতে চায় বিএনপি। বিষয়টি নিয়ে আলোচনা করতে দুপুরে ঢাকা মহানগর পুলিশের কার্যালয়ে যায় বিএনপির প্রতিনিধি দল পরে তাদের সমাবেশের অনুমতির কথা জানায় পুলিশ।
শুক্রবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা জানান দলের ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন।প্রতিনিধিদলে ডা. জাহিদের সঙ্গে ছিলেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল জানান, গোলাপবাগ মাঠ ও আশপাশের এলাকায় তাদের সমাবেশ উপলক্ষে পুলিশ নিরাপত্তা দেবে। তিনি বলেন, ‘আমরা বলেছি নেতাকর্মীদের মুক্তি দিতে এবং নতুন করে কাউকে গ্রেপ্তার না করতে। পুলিশ বলেছে, মুক্তির বিষয়টি আদালতের মাধ্যমে হবে।’
১০ ডিসেম্বর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের জন্য অনড় ছিল বিএনপি। তবে ডিএমপির পক্ষ থেকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেওয়া হয়।
মাহফুজা ৯-১২



