৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    ‘নেত্রী: দ্য লিডার’ সিনেমার শুটিং ও প্রচারণায় ব্যস্ত অনন্ত জলিল ও বর্ষা

    ‘নেত্রী: দ্য লিডার’ সিনেমার শুটিং ও প্রচারণায় ব্যস্ত হয়ে উঠেছেন চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল এবং বর্ষা। এ বছরে তাদের অভিনীত ‘নেত্রী: দ্য লিডার’ মুক্তিপাবে।

    সিনেমারটির ‘৬০ শতাংশ কাজ শেষ হয়েছে এবং  তুরস্কের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে এটি। গল্পের প্রয়োজনেই তুরস্কে যেতে হবে এবং সেখানকার শুটিংটুকু বাকি আছে। আশা করছি, সেপ্টেম্বর অথবা অক্টোবরের মধ্যে শুটিং শেষ হবে। এ বছরে চেষ্টা করবো ‘নেত্রী: দ্য লিডার’ মুক্তি দিতে বলে জানালেন অনন্ত জলিল।

    অনন্ত বলেন, ‘বাংলা সিনেমার যে জোয়ার শুরু হয়েছে, সেটা কোন সিনেমার মাধ্যমে এটা আমরা না আপনারা বলেন।

    বর্ষা জানান, এখন ব্যস্ততা ‘নেত্রী: দ্য লিডার’ সিনেমা নিয়ে এবং  এরই মধ্যে প্রচার শুরু করে দিয়েছি। নিজেরাই নিজেদের প্রোডাকশনে কাজ করি এবং প্রতিটা সিনেমা সময় নিয়ে, যত্ন নিয়েই তৈরি করতে চাই। দর্শক যে প্রত্যাশা নিয়ে অপেক্ষায় আছেন নেত্রী: দ্য লিডার সেই তা পূরণ করবে বলে  আমাদের বিশ্বাস।

    দক্ষিণ ভারতীয় নির্মাতা উপেন্দ্র মাধব ‘নেত্রী: দ্য লিডার সিনেমাটি পরিচালনা করছেন । সঙ্গে রয়েছেন অনন্ত জলিল। সিনেমাটিতে আরও অভিনয় করবেন বলিউডের কবির দুহান সিং, তরুণ অরোরা ও প্রদীপ রাওয়াত। এছাড়া দেখা যাবে ইলিয়াস কাঞ্চন, কাজী হায়াতের পাশাপাশি তুরস্কের প্রথম সারির বেশ কয়েকজন শিল্পীকেও।

    মাহফুজা ৮-৮

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর