৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    দুই বছর পর তিব্বতে করোনা ভাইরাস শনাক্ত

    দুই বছর পর তিব্বতে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। দেশটিতে রোববার নতুন করে  চারজন করোনায় আক্রান্ত হন। এর আগে ২০২০ সালের জানুয়ারি মাসে সারা বিশ্বে করোনার  শুরুর পর দেশটিতে প্রথম একজনের দেহে করোনার ধরা পড়ে।

    তিব্বতের লাসা থেকে প্রায় ৪শ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের টিংরি কাউন্টি থেকে আসা চার ভ্রমণকারীর দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। আক্রান্ত ব্যক্তিদের বয়স ৪৭ থেকে ৬১ বছরের মধ্যে। তাদের দেহে করোনার উপসর্গ ধরা পড়েনি বলে জানায় স্বাস্থ্য কর্তৃপক্ষ ।

    বুরাং কাউন্টিতে নমুনা পরীক্ষার পর ফলাফল পজিটিভ আসে। সংক্রমণ যেন বাড়তে না পারে সেজন্য আক্রান্ত ব্যক্তিরা যেসব হোটেল, রেস্টুরেন্ট বা অন্যান্য স্থানে ভ্রমণ করেছেন সেসব স্থান লকডাউনের আওতায় রাখা হয়েছে বলে জানান স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ।

    ২০২০ সালের জানুয়ারিতে চীনের হুবেই প্রদেশ থেকে তিব্বতে আসা এক ভ্রমণকারীর দেহে প্রথম শনাক্ত হয় করোনভাইরাস । এরপর সেখানে নতুন করে সংক্রমণ দেখা যায়নি।

    গেল ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা সংক্রমণে মৃত্যু ও আক্রান্ত দুই-ই কমেছে। সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে।

    মাহফুজা ৮-৮

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর