৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    রাজ-পরীর সন্তান আগামী ২৮ আগস্ট ভূমিষ্ঠ হওয়ার সম্ভাবনা

    ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনি লাইট, ক্যামেরা থেকে ছুটি নিয়ে সন্তানের আগমনের অপেক্ষায় দিন গুণছেন । নতুন অতিথিকে বরণ করার জন্য নিচ্ছেনসবরকম প্রস্তুতি । অনাগত সন্তানের জন্য বাহারি পোশাক, প্রয়োজনীয় জিনিসপত্র কিনছেন এই হবু মা-বাবা।

    মাতৃত্বের উজ্জ্বল আভা ঠিকরে পড়ছে পরীমনির চোখে-মুখে।  পরীমনি সবকিছু মিলিয়ে দারুণ সময় পার করছেন। কিন্তু কবে নাগাদ পৃথিবীর আলো দেখবে পরী আর রাজের সন্তান? এ প্রশ্নের উত্তরে জানালেন ১ আগস্ট স্বামী  রাজকে সঙ্গে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলেন তিনি। ডাক্তার জানান ,পরী ও গর্ভের সন্তান সুস্থ আছে এবং  ২৮ আগস্ট সন্তান ভূমিষ্ঠ হওয়ার সম্ভাব্য ডেট দেন ডাক্তার।’

    নতুন অতিথিকে বরণ করতে পরীমনির শাশুড়ি, খালাসহ অনেকেই অবস্থান করছেন এখন তার বাসায়।  এর মধ্যে রাজ অভিনীত দুটি সিনেমা মুক্তি পেয়েছে। সিনেমার প্রচারের ব্যস্ত থাকলেও ঠিকই সময় দিচ্ছেন রাজ তার স্ত্রী পরীমনিকে।  এ বিষয়ে পরীমনি বলেন—‘সিনেমার প্রচারের ব্যস্ততার মধ্যেও আমাকে সময় দিচ্ছে রাজ। সবাই আমাকে নিয়ে ব্যস্ত এবং  খুবই সুন্দর সময় পার করছি।’

    মাহফুজা ৫-৮

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর