৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    ব্রিটনি স্পিয়ার্স এর আত্মজীবনী প্রকাশ হতে যাচ্ছে

    মার্কিন গায়িকা ও নৃত্যশিল্পী ব্রিটনি স্পিয়ার্স এর আত্মজীবনী প্রকাশ হতে যাচ্ছে।

    ৪০ বছর বয়সী ব্রিটনি স্পিয়ার্স এরইমধ্যে তার বই বা প্রথম স্মৃতিকথা নিয়ে শুরু করে দিয়েছেন কাজ । সম্প্রতি তার লেখা শেষ করেছেন এবং এতে ক্যারিয়ারের সঙ্গে তার শৈশবের অভিজ্ঞতার অনেক গল্প রয়েছে।

    হলিউড সংবাদ মাধ্যম জানায়, ১৫ মিলিয়ন ডলারে ব্রিটনির আত্মজীবনীর স্বত্ব পেয়েছে প্রকাশনা সংস্থা সাইমন অ্যান্ড শুস্টার।  যা যুক্তরাষ্ট্রে প্রকাশনার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ অঙ্কের চুক্তি হতে যাচ্ছে।

    প্রকাশনায় বিলম্বিত হবে প্রকাশক সাইমন অ্যান্ড শুস্টারের ছাপা কাগজের ঘাটতির কারণে । বইটি ২০২৩ সালের জানুয়ারিতে প্রকাশ পাবার কথা থাকলেও সেটা আরও দেরি হবে।

    মাহফুজা ৪-৮

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর