২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিয়াম-পরীমনি জুটির নতুন সিনেমা

    অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিয়াম-পরীমনি জুটির নতুন সিনেমা । ছবিটির নির্মাণকাজ এবং শেষ হয়েছে এডিটিং ও ডাবিং। শিগগির প্রকাশ হবে গান ও ট্রেলার টিজার।

    এবার সিনেমাটি  মুক্তির জন্য সেন্সরের অনুমতির জন্য সেন্সর বোর্ডের টেবিলে জমা পড়লো। ছবির পরিচালক আবু রায়হান এই তথ্য নিশ্চিত করেন। আবু রাযহান জানান, ‘সম্প্রতি আমরা ছবিটি সেন্সরের জন্য জমা দিয়েছি এবং সবকিছু ঠিক থাকলে এ বছরই ছবিটি মুক্তি পাবে।’

    ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবিতে সিয়াম-পরীমনি ছাড়াও অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, মুনিরা মিঠু, কচি খন্দকার, আশিষ খন্দকারসহ ১৮ জন শিশুশিল্পী।

    প্রখ্যাত লেখক মুহাম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি ২০১৮-১৯ অর্থবছরের সরকারি অনুদানে । নসু ডাকাত কুপোকাত’ছিল  প্রথমে চলচ্চিত্রটির নাম ছিল। পরে  পরিবর্তন করে রাখা হয় ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। জাকারিয়া সৌখিন এর চিত্রনাট্য রচনা করেন ।

    মাহফুজা ৪-৮

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর