৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে ভয়বাহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ২৫

    যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ জনে। নিহতদের মধ্যে চারটি শিশুও রয়েছে। শনিবার (৩০ জুলাই) এ খবর নিশ্চিত করেছে বার্তাসংস্থা রয়টার্স।

    কেন্টাকির গভর্নর এন্ডি বেসেয়ার বলেন, এখনও অনেকে নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়াতে পারে।

    তিনি বলেন, চারটি অঙ্গরাজ্যে এখন পর্যন্ত ২৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ করতে না পারায় সবাই আতঙ্কে রয়েছেন। মোবাইলের টাওয়ার ভেঙে যাওয়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ। তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি দ্রুত সবকিছু ঠিক করার।

    এর আগে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই বন্যাকে ‘বড় বিপর্যয়’ বলে ঘোষণা দিয়েছেন এবং স্থানীয় উদ্ধারকারীদের সাহায্যের জন্য ফেডারেল সাহায্যের নির্দেশ দিয়েছেন।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর