৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    ফিলিপাইনের সাগরে মহাকাশ থেকে চীনের রকেটের ধ্বংসাবশেষ আছড়ে পড়লো

    পৃথিবীতে অবশেষে মহাকাশ থেকে চীনের রকেটের ধ্বংসাবশেষ আছড়ে পড়লো । এটি পড়েছে ফিলিপাইনের সাগরে । এ তথ্য নিশ্চিত করেছে চীনের সরকার । রোববার ৩১ জুলাই আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

    চীনের মহাকাশ সংস্থার এক প্রতিবেদনে বলা হয়, লং মার্চ-৫বি রকেটের চূড়ান্ত পর্যায়ের বেশিরভাগ অংশ পুড়ে যায় বায়ুমণ্ডলে প্রবেশের পর ।

    চীন গেল ২৪ জুলাই লং-মার্চ ৫ বি রকেট উৎক্ষেপণ করেছিল এবং এতে ছিল একটি ল্যাব মডিউল। এর আগেরকেটির ধ্বংসাবশেষ ভূমিতে পড়ার সম্ভাবনা খুবই কম এবং  এটি কোনো সাগরে আছড়ে পড়তে পারে বলে জানায়  চীন কর্তৃপক্ষ।

    চীন তিয়ানগং নামের স্পেস স্টেশন নির্মাণ শুরু করেছে । এতে অনেক রকেট পাঠানো হচ্ছে। পৃথিবীতে নিয়ন্ত্রিত অবস্থায় ফিরে আসার সক্ষমতা কম এসব রকেটের।

    মাহফুজা ৩১-৭

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর