৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    দোনেৎস্কের দখল নিতে আক্রমণ চালাচ্ছে রুশ সেনারা

    ডনবাসের দ্বিতীয় অংশ দোনেৎস্কের দখল নিতে তীব্র আক্রমণ চালাচ্ছে রুশ সেনারা। ওই অঞ্চলের বাসিন্দাদের বাধ্যতামূলকভাবে সরে যাওয়ার নির্দেশ দিলেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবরটি নিশ্চিত করেছে রয়টার্স।

    শনিবার ৩০ জুলাই রাতে টেলিভিশনের এক ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, বৃহত্তর ডনবাসে  যেসব বাসিন্দা এখনো যুদ্ধ এলাকায় রয়েছেন, তাদের প্রয়োজন সরে যাওয়া।

    যত লোক দোনেৎস্ক থেকে বেরোবে, হত্যার জন্য তত কম লোক পাবে রুশ সেনারা । অনেকেই সরে যেতে রাজি হচ্ছেন না কিন্তু এটি করা দরকার। আপনার যদি সুযোগ থাকে, তাহলে যারা ডনবাসে আছেন, তাদের সঙ্গে কথা বলুন। তাদের বোঝান যে, সরে যাওয়া জরুরি। সেখান থেকে সরে যাওয়া বাসিন্দাদের প্রয়োজনে দেওয়া হবে ক্ষতিপূরণ বলেও জানান ভলোদিমির জেলেনস্কি।

    ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক বলেছেন, শীতের আগে ওই অঞ্চলের লোকজন সরানোর কাজ শেষ হওয়া প্রয়োজন। কারণ সেখানকার প্রাকৃতিক গ্যাস সরবরাহ লাইন ধ্বংস হয়ে গেছে পুরোপুরি ।

    তবে ইউক্রেনে সাবেক মার্কিন রাষ্ট্রদূত জন হার্বস্ট বলেন জ্বালানির ঘাটতির জন্য নয়, কিয়েভ প্রশাসন তীব্র লড়াইয়ের আশঙ্কাতেই হয়তো এই নির্দেশ দিয়েছে ।

    কিছুদিন আগে দক্ষিণ ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের দখল নিয়েছে রাশিয়া।

    মাহফুজা ৩১-৭

     

     

     

     

     

     

     

     

     

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর