৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    ইরাকের পার্লামেন্টে বিক্ষোভকারীর হামলা

    বিক্ষোভকারীরা  ইরাকের পার্লামেন্টে হামলা চালিয়েছে।  বুধবার ২৭ জুলাই বাগদাদের গ্রিন জোনে অবস্থিত পার্লামেন্ট ভবনে এই হামলার ঘটনা ঘটে। শিয়া নেতা মুকতাদা আল-সদরের অনুসারী অধিকাংশই হামলাকারীরা।

    বুধবার বিক্ষোভকারীরা যখন পার্লামেন্ট ভবনে প্রবেশ করে তখন সেখানে উপস্থিত ছিলেন না কোনো আইনপ্রণেতা।  পার্লামেন্ট ভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ছুড়ে। তাতেও  কোনো কাজ হয়নি বলে জানায় আলজাজিরা ।

    ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল-কাদিমি এক বিবৃতিতে পার্লামেন্ট ভবন ও গ্রিন জোন থেকে দ্রুত সরে যেতে আহ্বান জানিয়েছেন বিক্ষোভকারীদের।

    ইরাকে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় ২০২১ সালের অক্টোবরে।  তাতে ৩২৯ আসনের মধ্যে মুকতাদা আল সদরের জোট ৭৩ আসনে জয়ী হয়।

    মাহফুজা ২৮-৭

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর