৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের একটি পার্কে দুই পক্ষের গোলাগুলিতে নিহত ২ জন

    যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের একটি পার্কে দুই পক্ষের গোলাগুলিতে মারা  গেছেন  ২ জন। এসময়  আরও পাঁচজন আহত হন। রোববার ২৪ জুলাই স্থানীয় সময় সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

    বিকাল ৪টায়  একটি গাড়ির শো চলাকালীন সান পেদ্রোর পেক পার্কের ভেতরে শুরু হয় গোলাগুলি । এতেই হতাহতের ঘটনা ঘটে বলে জানায় নিউইয়র্ক পোস্ট।

    লস অ্যাঞ্জেলসের পুলিশ বিভাগের ক্যাপ্টেন কেলি মুনিজ এক সংবাদ সম্মেলনে বলেন, পেক পার্কে দুই পক্ষের মধ্যে বিরোধের কারণে গোলাগুলির ঘটনা ঘটে বলে  প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কাউন্টি পুলিশ এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি।

    লস অ্যাঞ্জেলসের ফায়ার ডিপার্টমেন্ট জানায়, পার্কের ভেতরে গোলাগুলির পর চারজন পুরুষ ও তিনজন নারীকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ২ জন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে পরে কর্তৃপক্ষ।

    মাহফুজা ২৫-৭

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর