৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    যুক্তরাষ্ট্রের সিয়াটলে বন্দুকধারীর হামলায় নিহত একজন

    যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের সিয়াটলে বন্দুকধারীর হামলায় মারা গেছেন একজন। এতে আহত হন ৬জন । শনিবার ২৩ জুলাই এ হামলার ঘটনা ঘটে। রেনটন পুলিশ  বিষয়টি নিশ্চিত করেছে।

    পুলিশ জানায়, ৯১১ নম্বরে ফোন কল এ  তারা জানতে পারে রেনটনে বন্দুক হামলা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ  পৌঁছলে হামলাকারীরা  পুলিশকে লক্ষ্য করে  পাল্টা গুলি চালায়। এ ঘটনায় শনাক্ত হয়েছে একজন হামলাকারী। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে।

    পুলিশ প্রাথমিকভাবে এখনো নিশ্চিত হতে পারেনি কি কারণে এ হামলার ঘটনা ঘটলো। রেনটন শহরে এক লাখ ৬ হাজার মানুষের বসবাস এবং এটি সিয়াটলের ১২ মাইল দূরে দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত।

    গেল মাসেও যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ঘটনা ঘটে বন্দুক হামলার । এতে পুলিশসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। পথচারীদের ভিড় লক্ষ্য করে গুলি চালায় বন্দুকধারী। মার্কিন যুক্তরাষ্ট্র, অন্য যে কোনো  দেশের তুলনায় বন্দুক হামলায় মৃত্যুর হার বেশি।

    মাহফুজা ২৪-৭

     

     

     

     

     

     

     

     

     

     

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর