৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

    সর্বশেষ খবর

     চবির শিক্ষার্থীকে যৌন নিপীড়নের ঘটনায় চার জন আটক

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে শিক্ষার্থীকে যৌন নিপীড়নের ঘটনায় প্রধান অভিযুক্তসহ চার জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

    শুক্রবার (২২ জুলাই) গভীর রাতে র‌্যাব-৭ এর একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

    র‌্যাব -৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ এসব তথ্য নিশ্চিত করে জানান, ঘটনার সঙ্গে সরাসরি জড়িত চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৩ জুলাই) বেলা ১১টায় র‌্যাবের চান্দগাঁও ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

    উল্লেখ্য, গত ১৭ জুলাই রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে যৌন নিপীড়ন করে দুষ্কৃতকারীরা। এই ঘটনায় দায়ীদের গ্রেপ্তার ও ছাত্রীদের নিরাপত্তার দাবিতে গত তিন দিন ধরে বিক্ষোভ প্রতিবাদে উত্তাল রয়েছে চবি ক্যাম্পাস।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর