৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    ইতা‌লির রাষ্ট্রপ‌তি, প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী‌কে আম পা‌ঠালেন শেখ হা‌সিনা

    প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ইতা‌লির রাষ্ট্রপ‌তি, প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী‌কে আম পা‌ঠি‌য়ে‌ছেন ।  এক হাজার কে‌জি বাংলা‌দে‌শি আম্রপা‌লি  আম উপহার হি‌সে‌বে পাঠানো হয় । বুধবার ২০ জুলাই রো‌মের বাংলা‌দেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।

    উপহা‌রের এসব আম এ  সপ্তা‌হে পররাষ্ট্র মন্ত্রণালয়, রো‌মের বাংলা‌দেশ দূতাবা‌সের সহ‌যো‌গিতায় ইতা‌লিতে পৌঁছায়। এরইম‌ধ্যে এসব আম  ই‌তা‌লির কূটনৈতিক প্রটোকলের প্রধানের কার্যালয়ের মাধ্যমে দেশ‌টির রাষ্ট্রপতির প্রাসাদ, প্রধানমন্ত্রীর বাসভবন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দেয়া হয়েছে বলে জানায় দূতাবাস কর্তৃপক্ষ।

    আম উপহার পে‌য়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ইতা‌লি সরকা‌রের পক্ষ থে‌কে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।

    মাহফুজা ২০-৭

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর