৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    ঈদের এক সপ্তাহ পরেও রাজধানীতে ফিরছে মানুষ

    গেল মঙ্গলবার ১২ জুলাই ঈদের ছুটি শেষে অফিস খুলেছে। তবে অনেকেই এখনো ঢাকায় ফেরেননি। রাজধানীতে ফিরছে  মানুষ ঈদের এক সপ্তাহ পরেও । পরিবার-পরিজনের সঙ্গে ঈদ কাটিয়ে নিজ কর্মস্থলে ফিরছেন তারা আজ। প্রিয়জনদের ছেড়ে আবারও কর্মব্যস্ত ঢাকায় ফিরে ব্যস্ত সময় অতিবাহিত হবে সবার।

    রোববার ১৭ জুলাই সকাল থেকেই নির্ধারিত ট্রেনগুলো দেশের বিভিন্ন গন্তব্যস্থল থেকে কমলাপুরে আসছে । কোনোটা নির্দিষ্ট সময়ে, কোনোটা আবার কিছুটা দেরী করে স্টেশনে পৌঁছাচ্ছে।

    সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ছুটি শেষ হওয়ায় ঈদের পরদিন থেকেই রাজধানীমুখী হতে থাকে মানুষ। জীবিকার তাগিদেই পরিবার-পরিজনদের সঙ্গে ঈদ আনন্দের পর ঢাকায় ফিরেছেন এসব মানুষ। পরিবারের সঙ্গে ঈদ করে কম সময়ের ব্যবধানে আবারও ঢাকায় ফিরতে হয়েছে কর্মমুখী এসব মানুষকে।

    রাজশাহী থেকে আসা রাকিবুল ইসলাম জানান, একটা শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি করি। সেটি খোলা আগামীকাল থেকে । কর্মব্যস্ত জীবন, তাই ঢাকায় না ফিরে উপায় নেই।

    সামিয়া জেমি নামের এক শিক্ষার্থী জানালো , আজ থেকে বিশ্ববিদ্যালয় খুলেছে, ক্লাস শুরু হয়ে গেছে। তাই চলে আসতে হলো।

    সকাল থেকে দেশের বিভিন্ন গন্তব্যস্থল থেকে নির্ধারিত ট্রেনগুলো আসছে। এসব ট্রেনে এখনো ঢাকায় ফেরা যাত্রীর সংখ্যা স্বাভাবিক দিনের চেয়েও কিছুটা বেশি বলে জানান কমলাপুর রেলস্টেশনের কর্মকর্তারা।

    মাহফুজা ১৭-৭

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর