৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    দুর্দান্ত খেলেও  জিততে পারলোনা বাংলাদেশ

    এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত খেলেও  জিততে পারলোনা বাংলাদেশ। তুর্কমেনিস্তানের বিপক্ষে ২-১ গোলে হেরে মাঠ ছাড়ে জামাল ভুঁইয়ারা। মালয়েশিয়ার কুয়ালালামপুরে ন্যাশনাল স্টেডিয়াম বুকেট জলিলে শুরু থেকে আক্রমন আর পাল্টা আক্রমনে খেলা রোমাঞ্চক হয়ে ওঠে। ম্যাচের সাত মিনিটে  আন্নাদুয়েভের গোলে এগিয়ে যায় তুর্কমেনিস্তান। শুরুতে গোল খেয়ে ভরকে যায়নি বাংলাদেশ। বরং দ্বিগুন শক্তি নিয়ে ঝাপিয়ে পড়ে প্রতিপক্ষের ওপর। পাঁচ মিনিট পর ইব্রাহিমের গোলের মধ্য দিয়ে সমতায় ফেরে লাল-সবুজরা। প্রথমার্ধে কোন দলই আর জালের দেখা পায়নি। ৭৭ মিনিটে দ্বিতীয় গোল দিয়ে এগিয়ে যায় তুর্কমেনিস্তান। পরে একাধিক গোলের সুযোগ পেয়েও আর গোল শোধ করতে পারেনি বাংলাদেশ।

    ম্যাচ হারলেও বাংলাদেশ লড়াই করেছে দারুণ। দুই দিক থেকেই গোলের সুযোগ তৈরি হয়েছিল বারবার। কিন্তু গোলপোস্টের সামনে যেন অসহায় লাল সবুজের প্রতিনিধিরা। বারবার সেখান থেকে আসতে হয়েছে হতাশা নিয়ে।

    তুর্কমেনিস্তানের জাল লক্ষ্য করে বাংলাদেশ শট নিয়েছিল ১০টি। তার মধ্যে ৪টি ছিল অন টার্গেট। এ ছাড়া বেশ কিছু আক্রমণ ডি-বক্সে গিয়ে ব্যর্থ হয়েছে। সমান ১০টি আক্রমণ করে তুর্কমেনিস্তানও।

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর