ঢাকা টেস্টের পঞ্চম দিনে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিং শুরু করেছে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সবশেষ খবরে লাঞ্চে যাওয়ার আগে ৫ উইকেটে টাইগারদের সংগ্রহ ১৪৯ চতুর্থ দিনের চার উইকেটে ৩৪ রান নিয়ে ব্যাট করতে নামে ১৪ রান নিয়ে মুশফিকুর রহিম ও এক রান নিয়ে লিটন দাস।
কিন্তু সকালটা ভাল হয়নি স্বাগতিকদের।দলীয় রানের সঙ্গে ১৯ রান যোগ করেই সাজঘরে ফেরেন মুশফিকুর রহিম।সাকিব আল হাসান ও লিটন দাসের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ। সবশেষ খবরে লাঞ্চে যাওয়ার আগে সাকিব আল হাসান টেস্ট ক্যারিয়ারের ২৭তম হাফসেঞ্চুরি তুলে নেন। ৬১ রানে ৫২ রান তুলে লাঞ্চে যায় এ অলরাউন্ডার।আর ১২৭ বলে ৪৮ রান সংগ্রহগ করেছে লিটন দাস।



