চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে অ্যাঞ্জেলো ম্যাথিউসের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশের বিপক্ষে চার উইকেটে ২৫৮ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারাত্নে (৯) বড় কিছু করতে না পারলেও, তার সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করেছেন ওশাদা ফার্নান্দো (৩৬), কুশল মেন্ডিস (৫৪) ও অ্যাঞ্জেলো ম্যাথিউজরা। ক্যারিয়ারের ১২তম ও বাংলাদেশের বিপক্ষে প্রথম সেঞ্চুরিতে ১১৪ রানে অপরাজিত রয়েছেন লঙ্কানদের সাবেক অধিনায়ক ম্যাথিউজ।দলীয় ২৩ রানে দিমুথ করুনারত্নেকে সাজঘরের পথ দেখায় নাঈম হাসান। ৬৬ রানে নাঈমের দ্বিতীয় শিকার হন ওশাদা ফার্নান্দোজ। এরপরই কুশাল মেন্ডিস ও অ্যাঞ্জেলো ম্যাথিউস টাইগার বোলারদের উপর চড়াও হন। ১৫৮ রানে কুশাল মেন্ডিসকে ফেরান তাইজুল। সাকিবের কাছে ধরা দেন ধনঞ্জয়া ডি সিলভা। বাকি সময়টা ম্যাথিউস ও চান্দিমালের ছিলো। টেস্ট ক্যারিয়ায়ের ১২ তম সেঞ্চুরি তুলে নেন ম্যাথিউস। শেষ পর্যন্ত ম্যাথিউস ১১৪ এবং চান্দিমাল ৩৪ রানে অপরাজিত ছিলেন।




