৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    বাগেরহাটে ঘাতক ট্রাক স্বামী-স্ত্রীর প্রাণ কেড়ে নিল

    শনিবার (২ এপ্রিল) রাত ৮টার দিকে বাগেরহাটের রামপালে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত। মোংলা-খুলনা মহাসড়কের রামপাল উপজেলার বাবুর বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন- মোটরসাইকেল চালক জাহাঙ্গীর হোসেন (৫২) ও তার স্ত্রী রেহেনা বেগম। তাদের বাড়ি মোংলা উপজেলার দ্বিগরাজ এলাকায়।

    বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক গোলাম সরোয়ার বলেন, খুলনা থেকে মোটরসাইকেল যোগে ওই দম্পত্তি বাড়ি ফিরছিলেন। পথে বাবু বাড়ি নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক তাদের চাপা দেয়। এ সময় রেহেনা বেগম ঘটনাস্থলেই মারা যান। আর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে জাহাঙ্গীর হোসেনও মারা যান। নিহতের মরদেহ কাটাখালী হাইওয়ে থানা পুলিশের কাছে রয়েছে।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর