৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    এলপি গ্যাসের দাম রোজার প্রথম দিনেই বাড়লো

    রমজানের প্রথম দিনেই আরেক দফা এলপি গ্যাসের দাম বাড়ানো হয়েছে। ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৪৮ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৩৯ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    রোববার (৩ এপ্রিল) এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এই ঘোষণা দিয়েছে।এর আগে, গত মাসের ৩ তারিখে এলপি গ্যাসের ১২ কেজির দাম ১২৪০ টাকা থেকে বাড়িয়ে ১৩৯১ টাকা করা হয়েছিল।

    একইভাবে গত ৩ ফেব্রুয়ারি এলপি গ্যাসের ১২ কেজির সিলিন্ডারে ৬২ টাকা বৃদ্ধি করে ১২৪০ টাকা নির্ধারণ করা হয়েছিল। এ ছাড়া জানুয়ারিতে ছিল ১১৭৮ টাকা।গত বছরের ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করেছিল এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এরপর থেকে প্রতি মাসে একবার দাম সমন্বয় করা হচ্ছে।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর